রেনু হত্যার অন্যতম আসামি রিয়া গ্রেফতার

রাজধানীর বাড্ডায় গণপিটুনি দিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত মোছা. রিয়া বেগম ওরফে ময়নাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০টায় রাজধানীর সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) বিকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার গ্রেফতার রিয়া বেগমকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে বাড্ডা থানা পুলিশ।

এ ঘটনায় আগে ৮ জনকে গ্রেফতার করে ডিএমপি’র বাড্ডা থানা ও গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। ঘটনার দিন তাসলিমা তার সন্তানের ভর্তির ব্যপারে স্কুলে যায়। সেখানে গিয়ে তিনি অভিভাবক রিয়া বেগমকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে।

এক পর্যায়ে তিনি ওই অভিভাবকের বাসার ঠিকানা জিজ্ঞাসা করেন। এতে রিয়া বেগম সন্দেহ করে তাসলিমাকে ছেলেধরা বলে চিৎকার করে। চিৎকার শুনে অতি উৎসাহী জনতা তসলিমাকে পিটিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর লাশ শনাক্ত করেন তার ভাগনে নাসির উদ্দিন।এ ঘটনায় ওই দিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহত রেনুর ভাগিনা নাসির উদ্দিন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর