আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা-মাকে ফের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।এর আগেও তিনি মিন্নির বাব-মাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বরগুনা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।সেখানে তিনি এ দাবি জানান।
দুদিন আগে মিন্নির বাবা বলেছিলেন, সঠিক বিছারের স্বার্থে মামলাটি পিবিআইতে নওয়া হোক। মিন্নির বাবার সেই দাবী নাকচ করে নিহত রিফাতের বাবা বলেছেন, মিন্নি এবং তার পরিবার প্রতারক। মিন্নিকে বাঁচানোর জন্য তারা মামলাটি পিবিআইতে নেওয়ার চেষ্টা করছেন।
এর আগে সকাল ১০টার দিকে বরগুনা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান ও ডা. উম্মে সোলায়মান তাহিরা বরগুনা কারাগারে গিয়েছিলেন। তারা কারাগারের ২৮ জন হাজতিকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নিও ছিলেন। ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আয়েশা সিদ্দিকা মিন্নি সুস্থ আছেন।
রিফাত শরীফ হত্যার এক মাস পূর্ণ হয়েছে আজ। গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কোপানো হয়।হাসপাতালে নেয়ার পর ওইদিন বিকেলেই রিফাত শরীফ মারা যান।
এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামী করে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত সাতজনসহ মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে ’বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বার্তাবাজার/এএস