যশোর বেনাপোল গাতিপাড়া সীমান্তে ভারতে পাচার কালে ৪৪ লাখ টাকার(১ কেজি ওজনের)১টি স্বর্ণেরবার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন(৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।(শুক্রবার ২৬শে জুলাই)সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটককৃত কামাল বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে।সে একজন ইজিবাইক চালক।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করা হয়।সে এই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য-৪৪ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান।আটক আসামিকে স্বর্ণেরবারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বার্তাবাজার/কে.জে.পি