শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে লড়ছে সফরকারী বাংলাদেশ।দুই দেশের জন্য আজকের ম্যাচটি অত্যান্ত গুরুত্বপূর্ণ।এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের।অন্যদিকে রঙিন পোশাকে তামিমের অভিষেকের ম্যাচে বিদায় নিচ্ছেন লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা।এমন ম্যাচটিতে লঙ্কানরা চাইবে মালিঙ্গাকে জয় উপহার দিতে অন্যদিকে টাইগাররা চাইবে তামিমের ক্যাপ্টেন হিসেবে অভিষেকটা রঙিন করতে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এমন ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিমুথ করুনারত্নে।ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মাথায় লঙ্কান শিবিরে আঘাত হানেন দুই বছর পর দলে ফেরা সফিউল ইসলাম।লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দেকো সৌম্য সরকারের ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফিরেন।
এরপর দলনেতা করুনারত্নকে সঙ্গ দিতে আসেন কুশল পেরেরা।দুজনে মিলে দারুণ শুরু করেন।ইতিমধ্যে গড়েছেন ৯৬ রানের জুটি।কুশল পেরার তুলে নিয়েছেন ফিফটি।তবে বিচ্ছিন্ন দলনেতা করুনারত্নে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান।পেরেরা ৫৫ এবং কুশল মেন্ডিস শূন্য রান নিয়ে ব্যাটিং করছেন।
বার্তাবাজার/এএস