আর্সেনালের ফুটবলার মেসুত ওজিলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসময় তার সঙ্গে অপর খেলোয়াড় সিড কোলাসিনাকের ওপরও হামলা হয়।কে বা কারা কি উদ্দেশ্যে এই হামলা করেছে, তার কোন কারণ জানা যায় নি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) লন্ডনের প্ল্যাটস লেনে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ হামলা হয়। ছিনতাইকারীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা খেলোয়াড় দুজনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঠিক আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুই খেলোয়াড়ের ওপর হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্ল্যাটস লেনে মুখোশ পরা দুজন মোটরসাইকেল আরোহী ওজিল ও কোলাসিনাকের গাড়ি থামায়। এদের একজনের হাতে ছুরি ছিল। দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নামেন কোলাসিনাক। পরে ওই মুখোশধারীদের সঙ্গে লড়াই করেন তিনি। ধাওয়া করে তাদের তাড়িয়ে দেন এ ফুলব্যাক। তবে এসময় গাড়ির ভেতরেই ছিলেন ওজিল।
বার্তাবাজার/এএস