ইউজিসি এবং বেরোবি’র মধ্যে দ্বিপাক্ষিক সভা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত।

জানা যায়, সভায় বিশ্ববিদ্যালয়ের চাহিত বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। সভাটি ইউজিসি’র সম্মানিত সদস্য ও কমিটির আহবায়ক প্রফেসর ড. দিল আফরোজা বেগম-এর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ৩টায় মঞ্জুরী কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

দ্বিপাক্ষিক এই সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) এবং পিএস টু ভিসি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান অংশ নেন।

এছাড়াও সভায় ইউজিসি’র পক্ষে সচিব ড. মোঃ খালেদ, পরিচালক অর্থ ও হিসাব মোঃ রেজাউল করিম হাওলাদার, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, একই বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ এবং একই বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনের প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রয়োজনীয় সংখ্যক জনবলের বিষয়টি অনুমোদনের সুপারিশ করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর