মাঠে ফিরে সফিউলের চমক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে লড়ছে সফরকারী বাংলাদেশ।দুই দেশের জন্য আজকের ম্যাচটি অত্যান্ত গুরুত্বপূর্ণ।এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের।অন্যদিকে রঙিন পোশাকে তামিমের অভিষেকের ম্যাচে বিদায় নিচ্ছেন লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা।দুই দলের ক্রিকেটার মরিয়া দুদলকে জয় উপহার দিতে।তবে শুরুতে দারুণ করছে বাংলাদেশের বোলাররা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এমন ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিমুথ করুনারত্নে।ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মাথায় লঙ্কান শিবিরে আঘাত হানেন দুই বছর পর দলে ফেরা সফিউল ইসলাম।লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দেকো সৌম্য সরকারের ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফিরেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর