সরিষাবাড়ীতে গাজিয়ার রহমান ফাউন্ডেশনের ত্রান বিতরন

জামালপুরের সরিষাবাড়ীতে গাজিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপি গুয়াখড়া গাজিয়ার রহমানের বাড়ীতে এ ত্রান বিতরন করা হয়।
জানা যায়, গাজিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন এলাকার বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া, গুড় ইত্যাদি দেয়া হয়। এসময় বিভিন্ন গ্রামের প্রায় ৬ শতাধিক প্যাকেট শুকনো ত্রান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাজিয়ার রহমান ফাউন্ডেশনের পক্ষে সহ সভাপতি পারভিন আক্তার, আবুল কালাম আজাদ বাবু মাষ্টার, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, ইউপি সদস্য মোঃ দৌলতুজ্জামান দুদু, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, এশিয়ান টিভি / ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, আনন্দ টিভি প্রতিনিধি নাছিম উদ্দিন, সহধর্মীনি শামছুন্নাহার রুনা প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর