শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের সিরিজের মিশন শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) তামিম ইকবালের নেতৃত্বে এবার এ মিশন শুরু হচ্ছে টাইগারদের। অন্যদিকে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে বিদায় নিবেন লাসিথ মালিঙ্গা।এমন ম্যাচটিতে প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান দলনেতা।কারণ আগে যারা ব্যাটিং করবেন তারা প্রেমাদাসা স্টেডিয়ামে দুলনামূলক বেশি সুবিধা পাবেন।
দুই বছর পর আজ একাদশে জায়গা পেয়েছেন পেসার শফিউল ইসলাম।আর তাতে ডাক পেয়েও কপাল পুড়ল তাসকিনের।
শ্রীলঙ্কার একাদশঃ দিমুথ করুনারত্নে , কুসল পেরেরা , আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্ন, ধনঞ্জয় দি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমার, লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল , সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/এএস