শিরোনাম দেখে যে কারো চোখ কপালে বসার কথা।হয়ত বসছেও।প্রশ্ন জেগেছে নিশ্চয় এমনটা কিভাবে সম্ভব?যিনি এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি কয়েক দশক শাসন করেছিলেন হলিউড। তিনি এলিজাবেথ টেলর বা লিজ টেলর।
জীবনে মোট সাত জন পুরষকে তিনি আট বার বিয়ে করেছিলেন।
মাত্র ১০ বছর বয়সে আত্মপ্রকাশ ‘ওয়ার্ন বর্ন এভরি মিনিট’ ছবিতে। প্রথম ব্রেক ১৯৪৪ সালে, ‘ন্যাশনার ভেলভেট’ ছবিতে অভিনয় করে। খ্রিস্টান ধর্মাবলম্বী এলিজাবেথ পরে ইহুদি ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম হয় এলিশেবা র্যাশেল।
সুন্দরী এলিজাবেথ প্রথম বিয়ে করেছিলেন মাত্র সতেরো বছর বয়সে। তার প্রথম স্বামী ছিলেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী পরিবারের সন্তান, নিকি হিলটন জুনিয়র। তাদের পারিবারিক ব্যবসা ছিল হিলটন গ্রুপ অব হোটেলস।
দ্বিতীয় স্বামী ছিলেন মাইকেল ওয়াইল্ডিং। তৃতীয় বিয়ে মাইকেল টডকে। চতুর্থ বার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন এডি ফিশারকে। পঞ্চম ও ষষ্ঠ স্বামী ছিলেন রিচার্ড বার্টন। এক বার বিয়ের পরে ডিভোর্স করে আবার তাকেই বিয়ে করেছিলেন লাস্যময়ী লিজ। সপ্তম স্বামী জন ওয়ার্নার। অষ্টম তথা শেষ স্বামী ল্যারি ফর্টেনস্কি।
এলিজাবেথের তৃতীয় স্বামী ফিল্ম পরিচালক টড বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার পর তিনি বিয়ে করেছিলেন এডি ফিশারকে। বাকি ক্ষেত্রে বিয়ে করেছিলেন বিবাহবিচ্ছেদের পরে। এডি ছিলেন তার বান্ধবী ডেবি রেনল্ডসের স্বামী। লিজকে বিয়ের জন্য ডেবিকে ডিভোর্স করেছিলেন টড।
এলিজাবেথের কেরিয়ারে মাইলফলক সিনেমা হল ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ সব কিছু তাঁকে দিয়েছিল এই ছবি। সেই সঙ্গে দিয়েছিল জীবনসঙ্গী রিচার্ড বার্টনকেও। এই ছবির সেটেই আলাপ দু’জনের। বার্টনকে দু’বার বিয়ে, দু’বার ডিভোর্স করেছিলেন লিজ। নায়িকা বলেছিলেন, ১৯৮৪ সালে রিচার্ড মারা না গেলে তিনি আরও একবার বিয়ে করতেন তাকে।
আট বার বিয়ে থেকে মোট চার জন সন্তানের মা হয়েছিলেন এলিজাবেথ। মাইকেল ওয়াইল্ডিং ও এলিজেবেথের দুই ছেলে।
জীবনে মোট পাঁচ বার মনোনীত হয়েছেন অস্কার-এর জন্য। পেয়েছেন দু’বার। ‘হুজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উল্ফ’ এবং ‘বাটারফিল্ড ৮’ ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য অ্যাকাডেমি পুরস্কার।
বার্ধক্যে পৌঁছে দীর্ঘ দিন রোগাক্রান্ত ছিলেন এলিজাবেথ টেলর। ডায়াবেটিস, হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, হৃদরোগ, ব্রেন টিউমার -সহ বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। দীর্ঘ কুড়ি বছর অসুস্থ থাকার পরে চিরতরুণী এই নায়িকার মৃত্যু হয়েছিল ২০১১-র ২৩ মার্চ।
বার্তাবাজার/এএস