গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা, বিচারের দাবিতে সহকর্মীরা নেমেছে রাস্তায়

শার্ট চুরির অভিযোগে নিজ কর্মক্ষেত্রেই পিটিয়ে মারা হলো এক গার্মেন্টস শ্রমিককে। এর প্রতিবাদে রাজধানীর মালিবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা।

সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে রাস্তায় নেমে আসেছেন রাজধানীর ইজি ফ্যাশন গার্মেন্টেসের শ্রমিকরা। তাদের অভিযোগ, শার্ট চুরির অভিযোগে রাতভর নির্যাতন করা হয় দেলোয়ার হোসেন সাইদকে।খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যায় পুলিশ।এরপর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে ডাক্তার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে এ খবর ছড়িয়ে পড়লে রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এমন মর্মান্তিক হত্য কোন ভাবেই মেনে নিচ্ছে না সহকর্মীর।গতকাল আনন্দলনের পর ফের আজও তারা রাস্তায় নেমেছে।দ্রুততম সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এ সময় আহত হন হাতিরঝিল থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য।

এ ঘটনায় মালিকপক্ষের ৩ জনকে আটকের কথা জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর