হুমকিতে অভিনেত্রী রূপাঞ্জনা!

টলি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র অভিযোগ করেছেন, বিজেপিতে যোগ দেয়ায় ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তাকে।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলতে চাই, তৃণমূল কর্মীদের কাছ থেকে হুমকিবার্তা পাচ্ছি। সব স্ক্রিনশটই রয়েছে আমার কাছে। এসব বন্ধ করুন।

উল্লেখ্য, অতিসম্প্রতি দল বেধে বিজেপিতে যোগ দেন এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী। দিল্লির সদর দফতরে বিজেপির সদস্যপদ নেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র ও রূপাঞ্জনা মিত্র।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর