নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রিফাত হোসেন নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন তার মা। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ জানান, সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে রিফাত হোসেন দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। বৃহস্পতিবার বিকেলে তার মা মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।