মসজিদে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শহরের পূর্ব মেড্ডা এলাকার শান্তিবাগ জামে মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।

মসজিদের ভেতরের কোরআন শরিফ ব্যতীত সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. বিল্লাল মিয়া জানান, রাত প্রায় দেড়টার দিকে আশুগঞ্জ ফার্টিলাইজারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল হক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যান।

এ সময় তিনি ভেন্টিলেটর দিয়ে আগুনের শিখা দেখতে পান। শয়নকক্ষে এসে জানালা খুলে দেখতে পান মসজিদের ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন মসজিদে ছড়িয়ে পড়ে। মসজিদসংলগ্ন এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মসজিদ কমিটির সভাপতি হাজী নুরুল হক জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ সেলিমউদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর