শেরপুর জেলার নকলা উপজেলায় ২০ হাজার টাকার জাল নোটসহ আলমগীর হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে নকশা থানার পুলিশ। ২৫ জুলাই বৃহস্পতিবার রাতে নকলা উপজেলার টালকী ইউনিয়নের জামতলী চৌরাস্তা মোড় এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজীব কুমার ভৌমিক তার সঙ্গীয় ফোর্সসহ টালকী ইউনিয়নের জামতলী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ১হাজার টাকার ২০টি জাল নোটসহ আলমগীরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/কেএ