যশোর শার্শা রুদ্রপুর বাজারে দিনে- দুপুরে মিষ্টির দোকানিকে বোমা ও দেশীয় হেসো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।(বৃহস্পতিবার ২৫শে জুলাই)সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। রুদ্রপুর বাজারের ইজারাদার ইকবাল হোসেন বলেন,পূর্ব শত্রুতার জের ধরে রুদ্রপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে বিল্লাল হোসেন ও জুলু মোল্যা নামে দুইভাই দুটি হাত বোমা ও একটি হেসো দা নিয়ে এসে রফিকুল ইসলাম ওরফে রফুকে মিষ্টির দোকানে হামলা করে।কিছু বুঝে ওঠার আগেই তারা রফুকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হেসো দা ও দুটি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা রফুকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে নাভারন হাসপাতালে পাঠায়।এ বিষয়ে কায়বা ইউপি চেয়ারম্যান ফিরোজ হাসান টিংকুর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি দাম্ভিকতার সাথে বিষয়টি এড়িয়ে যান।তিনি বলেন আমি শুনেছি,রাস্তার জরিপের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।স্থানীয় জনতার প্রশ্ন চেয়ারম্যান হয়ে এতবড় একটি ঘটনা কি না জেনে পারে?তার অনুমতি নিয়েই পুলিশ আসামী ধরে নিয়ে গেছে,তবে তিনি বিষয়টি এড়িয়ে যান কিভাবে?তিনি তো আমাদের প্রতিনিধি চেয়ারম্যান।পরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম ঘটনাস্থলে এসে সন্ত্রাসী বিল্লাল হোসেন ও জুলু মোল্যাকে হেসো দা দুটি হাতবোমা সহ গ্রেফতার করেন।এস আই আব্দুর রহিম জানান,আসামিদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার সকালে কোর্টে প্রেরন করা হবে।
বার্তাবাজার/আরএইচ