দাগনভূঞায় দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

দাগনভূঞা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। ইউএনও মো. সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম হাজারী প্রমুখ ।

শেষে ১৭০ জন শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর