ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ব্যস্ততম টিঅ্যান্ডটি অফিস সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। তার জন্যই বৃহস্পতিবার দুপুরে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় পথচারীরা।
টিঅ্যান্ডটি রোড ব্যবহারকারী মোহাম্মদ মুসা জানান, এই ব্যস্ততম সড়কটি দিয়ে উপজেলার কয়েকহাজার মানুষের প্রতিদিন চলাচল করে। এই সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না করার কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বর্তমানে স্থানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নাসরিন আক্তার নামে এক শিক্ষার্থী জানান, সামান্য বৃষ্টি হলেই এই সড়কটিতে কাদা জমে যায়। এ অবস্থায় প্রতিদিন স্কুলে যেতে তাদের অনেক সমস্যা হয়। পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম জানান, চলাচলের অনুপযোগী রাস্তাটির সংস্কারের জন্য এলজিইডি কর্তৃপক্ষকে একধিকবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সাধারণ মানুষের কষ্ট নিরসনে খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে।
বার্তা বাজার/কেএ