বিপুল ভোটে নৌকা প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ধশান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক ১৬ হাজার ৫’শ ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। তার নিটতম প্রতিদ্বন্দী আবুল বাশার বাদশা (নারিকেল গাছ) প্রতীকে ৬ হাজার ৬’শ ৪৭ ভোট পেয়েছেন। এছাড়া আমিরুল ইসলাম ইমন (মোবাইল ফোন) প্রতীকে ২৫৭২ ভোট ও মজিবুর রহমান ভুইয়া (জগ) প্রতীকে ৭৩৮ ভোট পেয়েছেন।
২৫ জুলাই গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে স্বতস্ফুর্তভাবে পৌরসভার মোট ১৭ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃষ্টির মধ্যেও ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল। প্রথমবার ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট দিয়ে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, নির্বাচনকে সুন্দর সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনারকে আমরা সর্বপ্রকার সহযোগীতা করেছি। ইভিএম পদ্ধতি সম্পর্কে জনগনকে নির্বাচনের পূর্ব মূহূর্তে বেশকয়েকবার প্রশিক্ষন প্রদান করা হয়েছে। নির্বাচনে সাংবাদিকরাও পাশে থেকে আমারদেরকে সহযোগীতা করেছেন।

নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম (বার), বিপিএম (বার) বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে জনগনের পাশে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল। যার ফলে একটি শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম বলেন, পৌরবাসী বৃষ্টিতে ভিজে আমাকে স্বতস্ফুর্তভাবে আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ৩১ কাউন্সিলর প্রার্থী ও ৬ জন সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। কা ন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন।

সহকারী রির্টানিং অফিসার মাহবুবুল আলম জানান, নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের সহযোগীতায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতস্ফুর্তভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর