শেরপুরে বন্যার্তদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলার ১নং কামারের চর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ২৫ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুর জেলা পরিষদের আয়োজনে কামারেরচর ইউনিয়নের ৬নং ও ৭নং চর গোয়ালপাড়া, পয়াস্তিরচর, সাহাব্দীরচর ও মুন্সীরচরসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান। এসময় বানভাসী ৫৯৮ জনকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও জেলা পরিষদের তহবিল থেকে ২০হাজার নগদ টাকা প্রদান করা হয়।

কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব’র নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শামছুন্নার কামাল গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর