পটুয়াখালীতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন।

আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসন, উপকূলীয় বনবিভাগ ও কৃষি সম্প্রাসারন অধিদপ্তর উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে ব্যায়ামাগার চত্বরে র‌্যালী শেষ হয়। র‌্যালী শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। পরে মেলা স্থলে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন এমপি এ্যাড. মোঃ শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম), জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত। মেলায় ৩০টি নার্সারী স্টল বসেছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর