গুজব রোধে পটুয়াখালী জেলা পুলিশের গণসচেতনতা সপ্তাহ শুরু

‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ বাস্তবতা বির্বজিত, নিছক ভিত্তিহীন গুজব সংক্রান্ত গণসচেতনতা সপ্তাহ শুরু।

আজ ২৫ জুলাই সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস গেটের সামনে জেলা পুলিশ আয়োজিত ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ বাস্তবতা বির্বজিত, নিছক ভিত্তিহীন গুজব সংক্রান্ত গণসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম)। বক্তারা উক্ত গুজবে কান না দেয়ার জন্য এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি আহবান। আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসীম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সুধীবৃন্দ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর