জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে প্রাথমিক ভর্তি আবেদন শুরু হবে ১আগস্ট থেকে।
আজ বৃহস্পতিবার (২৫জুলাই) ভর্তি কমিটির বৈঠক শেষে বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান।
প্রাথমিক আবেদন ১ আগস্ট রাত ১২ টা থেকে ২০ আগস্ট পর্যন্ত ও চুড়ান্ত আবেদন ২৩ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে ১৪, ২১ ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরিবর্তন হচ্ছে না পরীক্ষা পদ্ধতির। এবছরও লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে জবিতে। এ বিষয়ে জবি রেজিস্টার ওহিদুজ্জামান বলেন, আমরা সুন্দর ও সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র আনতে বদ্ধপরিকর। এবছরও লিখিত পদ্ধতিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বার্তাবাজার/আরএইচ