একই পরিবারের পাঁচজনের মৃত্যু !

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় নানির বাড়িতে বন্যা দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার নৌকাডুবিতে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, সুবর্ণা (১৬), ঝুমা (১০), অন্তরা (১৪), জান্নাতুল (৮) ও অতশী (৬)। এদের মধ্যে সুবর্ণা ও ঝুমা কালিকাপুর গ্রামের মো. খবিরুলের মেয়ে। বাকিরা রুমা ও ঝুমার খালাতো বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহব্বত কবির জানান, নিহতরা বন্যার পানি দেখতে নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে ১০-১২জন শিশু ও কিশোর-কিশোরী ছোট নৌকায় করে নিখাই বিলে যায়। একপর্যায়ে নৌকা ডুবে পাঁচজন নিহত হয়।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে পরিদর্শক বলেন, লাশগুলোর সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর