ট্রেনের ৩৬৭ টি‌কিটসহ বুকিং সহকারী আটক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মোহাম্মদ এরফানুল হক।

বুধবার (২৪ জুলাই) রাত ১১ টার দিকে বাজিতপুর স্টেশন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কা‌লোবাজা‌রে বিক্রির জন্য রাখা ঢাকাগামী আন্তঃনগর এগারিসন্ধুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩৬৭ টি টিকেট উদ্ধার করা হয়।

দুর্নীতি দমন কিমশন ময়মনিসংহ সমিন্বত কার্যালয়ের সহকারী পিরচালক রামপ্রসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর