যেসব কারণে বিদায় দেওয়া হয় স্টিভ রোডসকে

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়াসহ বিভিন্ন কারণে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এমপি সাংবাদিকদের সামনে ৫টি কারণ উত্থাপন করেন। বোর্ড সভাপতির জবানিতেই রোডসের অপরাধগুলো তুলে ধরা হলো-

১. বিশ্বকাপের আগে আমরা এত টাকা খরচ করে অনুশীলনের (ইংল্যান্ডের লিস্টারে) ব্যবস্থা করলাম। কিন্তু কোচ অনুশীলন ঐচ্ছিক মনে করায় তা আর হলো না। কোচ বলেছেন অনুশীলন প্রত্যেক খেলোয়াড় নিজের ইচ্ছাতেই করবে।

২. ম্যাচে জিততেই হবে এমন কোনো চিন্তা রোডসের মধ্যে ছিল না। অথচ আগে আমাদের সঙ্গে এমন কোচ ছিলেন, যারা মনে করতেন যে করেই হোক আমাদের জিততে হবে।

৩. ভারত ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে শোনা গেল খেলোয়াড়রা ইউরোপ বেড়াতে যাচ্ছে। দলের ছুটির বিষয়টি আমি জানতামই না। এর আগে কখনোই এ রকম হয়নি।

৪. পাকিস্তান ম্যাচের আগের দিন রাতে সাড়ে ১১টা পর্যন্ত বসে আমরা একটা দল চূড়ান্ত করলাম। পরের দিন মাঠে গিয়ে দেখি অন্য একাদশ। এগুলো তো আগে কখনো হয়নি। আমরা মনে করেছি, তাকে দিয়ে হবে না।

৫. বিশ্বকাপ এবং তার আগে নিউজিল্যান্ড সফরের সময় খেলোয়াড়রা আমার কাছে এসে বলছিল কোচের সঙ্গে তাদের তেমন কোনো কথাই হয় না। খেলার আগের দিন কৌশল নিয়েও কোনো আলাপ হয় না। তিনি শুধু উপস্থিত থাকেন। ক্রিকেটারদের কথা শুনেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর