ভুল অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগের ভুল অপারেশনের সময় মা ও শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সেনবাগ থানা পুলিশ দি নিউ সেন্ট্রাল হাসপাতালের মালিক হারুন অর রশিদ (২৫) ও পরিচালক আমিরুল ইসলাম (৩১ কে আটক করেছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামের মোঃ রিপনের স্ত্রী বিবি কুলসুমকে (১৯) প্রসব ব্যাথা নিয়ে সেনবাগ বাজারের নিউ সেন্টার হাসপাতালে ভর্তি হন। । এরপর গর্ভবতী ওই মহিলাকে রাতের ১০ টার দিকে সিজারিয়ান অপারেশন করার জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন শুরু করে। এসময় রোগী ওটি টেবিলে অসুস্থ্য হয়ে পড়লে। হাসপাতাল মালিক একটি মাইক্রো যোগে চট্টগ্রামের প্রেরণ করে। প্রসুতি রোগী বিবি কুলসুম মাইক্রো যোগে ফেনীতে পৌছলে সেখানে তার ও গর্ভেও সন্তান মারা যায়।

রোগীর স্বজনদের অভিযোগ কোনো অভিজ্ঞ ডাক্তার না থাকায় মালিক পক্ষের লোকজনই অপারেশন করা শুরু করেন। এর পর রাত দুইটার দিকে অজ্ঞাত ফোনের সুত্র ধরে সেনবাগ থানার এসআই সৌমজিৎ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পলিশ ফোর্স ঘটনার স্থালে পৌছে রাতেই লাশ উদ্ধার ও অভিযুক্ত হাসপাতালের দুই মালিককে আটক করে।

মালিক পক্ষ জানায়, অপারেশন করেছে নোয়াখালী জেনারেল হাসপাতালে ডক্তার মঞ্জুরুল হক। এনেসথিয়া কে দিয়েছে সেবিষয়ে কেউ কিছু নিশ্চিত করতে পারেনী। তবে, এই ব্যাপারে ডাক্তার মঞ্জুরুল হকের মুঠোফোনে এশাধিক বার কম দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননী।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজার’কে বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত দুজনকে আটক করেছে। নিহত কুলসুমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর