কাল আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিবেন গতিদানব লাসিথ মালিঙ্গ।কলোম্বর প্রেমাদাসা স্টেডিয়াম প্রস্তুত কুকড়া চুলওয়ালাকে বিদায় জানাতে।বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। তবে বিদায়ী ম্যাচে তাকে একটুও ছাড় দিতে চান না তামিম।
২৬ জুলাই কলোম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।আর এই সিরিজের প্রথম ম্যাচটি খেলে অবসরে যাবেন মালিঙ্গা।
সে লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) কলম্বোতে সাংবাদিকদের তামিম বলেছেন, ‘একটি বিষয় নিশ্চিত যে যখন আমরা তার বিপক্ষে খেলব তখন আমরা মাথায় রাখব না যে এটি তার শেষ ম্যাচ এবং যতটা সম্ভব কঠিনভাবে খেলার চেষ্টা করব।’
এরপর তামিম মালিঙ্গার শুভ কামনা করে বলেন, ‘বাংলাদেশের জন্য ম্যাচটি জেতার চেষ্টা করব। আমি তার সাফল্য কামনা করছি। তবে আগামীকালের জন্য খুব বেশি নয়।’
২২৫ ম্যাচে ৩৩৫টি উইকেটের মালিক মালিঙ্গাকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের বিশেষ দূত হিসেবে আখ্যায়িত করেছেন তামিম।
আন্তর্জাতিক ওয়ানডেতে মালিঙ্গার অপরিসীম অবদানকে সম্মান জানিয়ে তামিম বলেন, ‘আমি মনে করি, মালিঙ্গা ক্রিকেটের অসাধারণ একজন দূত।’
মালিঙ্গার বোলিংয়ের বৈচিত্রের প্রসংশা করে তামিম বলেন, ‘আমার এখনও মনে আছে যখন সে প্রথম খেলতে এসেছিলো। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে। মানুষ তার মতো বোলিং করতে চাইতো। এমনকি আমরা যখন শ্রীলঙ্কায় খেলতাম তখন মালিঙ্গার মতো বোলার খুঁজতাম নেটে। এই ধরনের প্রভাব সে ফেলেছে বিশ্ব ক্রিকেটে।’
সব শেষে মালিঙ্গাকে শুভকামনা জানিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘তার সকল অর্জন এবং সে যা কিছু অর্জন করেছে শ্রীলঙ্কা এবং বিশ্ব ক্রিকেটের জন্য আসলেই অসাধারণ। আমার দল এবং দেশের পক্ষ থেকে আমি তাকে শুভকামনা জানাই।’
বার্তাবাজার/এএস