মবিল কারখানায় ভয়াবহ আগুন

সাভারের হেমায়েতপুরে পোড়া মবিলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় বয়লার বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও রাজধানীর কল্যাণপুরের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে রাজধানীর মিরপুরসহ আশপাশের স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তাবাজার/আএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর