‘হিন্দুদের’ উদ্দেশ্যে হিন্দু অর্পনার একটি প্রশ্ন

দেশ জুড়ে সংখ্যালঘু, দলিতরা অত্যাচারিত। এই ইস্যুতে সরব হয়েই মোদীকে চিঠি লিখেছেন অপর্না সেন, মনি রত্নম, অঞ্জন দত্ত সহ ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই চিঠি নিয়ে ইতিমধ্যেই শোরগোল জাতীয় রাজনীতিতে। চিঠি দেওয়ার পর এবার সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলেন অপর্না সেন। বললেন, ‘কেন জোর করে বলানো হচ্ছে জয় শ্রী রাম?’

বুধবার সাংবাদিক বৈঠকে অপর্না সেন দেশে ঘটে যাওয়া লিঞ্চিং কিংবা গোরক্ষার মত ঘটনা নিয়ে সরব হন। তিনি বলেন, ‘দেশ জুড়ে কোথাও গোমাংস খাওয়ার অভিযোগ তোলা হচ্ছে, কোথাও জয় শ্রী রাম না বললে পেটানো হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। এগুলো কী ধরনের ঘটনা?’

এদিন তিনি বলেন, ‘কেন একজন ভিন্ন ধর্মের মানুষকে জোর করে জয় শ্রী রাম বলানো হবে? আমি একজন হিন্দু, আমাকে যদি কেউ জোর করে আল্লাহু আকবর বলতে বাধ্য করে, তাহলে আমার কেমন লাগত?’

অভিনেত্রীর মতে, জয় শ্রী রাম, আল্লাহু আকবর, জয় বাংলা, জয় মা কালী কিংবা জয় মহাদেব। সবকিছুই বলার অধিকার আছে মানুষের। তবে ভালোবেসে বলানো উচিৎ, জোর করে নয়।

দেশ জুড়ে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে উৎকন্ঠায় আছেন বলেই ওই চিঠি দিয়েছেন বলে জানান তিনি। অপর্না সেন আরও বলেন, দেশে দলিত ও সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। সেই দাবি পরিপ্রেক্ষিতে যথাযথ তথ্য ও পরিসংখ্যানও দিয়েছেন বলে জানান অপর্না। বিশ্বস্ত সূত্রেই সেই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর