নৌকা ডুবে ৫ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ডুবে শিশুসহ ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের কালিকাপুর বিলে এ ঘটনা ঘটে।এতে ৪ জন আহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্কুল শেষ করে মামার সাথে ৯ জন মিলে ভিঙ্গি নৌকা যোগে কালিকাপুর বিলে ঘুড়তে যায়। এসময় জোরে নৌকা চালালে নৌকা ডুবে সবাই পানিতে পড়ে যায়।

এতে একই এলাকার কলেজ পড়ুয়া সূবর্না আক্তার (১৭), ৭ ম শ্রেণীর অন্তরা আক্তার (১৩), ৫ ম শ্রেণীর ঝুমা আক্তার (১০), ১ ম শ্রেণীর জান্নাত (৬) ও রুচি(০৬)ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় বাকি ৪ জন সাতড়ে পাড়ে উঠে আসে। পড়ে এলাকাবাসী গিয়ে বিলের পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মহব্বত কবির বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পানিতে ডুবে ৫ জন মেয়ের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/আরএই্চ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর