হাজারীহাট হাই স্কুল এন্ড বিএম কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন

নোয়াখালীর কোম্পানিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজারীহাট হাই স্কুল এন্ড বিএম কলেজ শাখা ছাত্রলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই, বুধবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহের হোসেন জাবেদ’র সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক জাহিদুর রহমান আকাশ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,চরহাজারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খোরশেদ আলম,সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির শাহজাদা, উপজেলা আওয়ামীলীগ সদস্য আইয়ুব আলী চৌধুরী,উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম ফয়সাল,যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান আরিফ,বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাহ ফরহাদ লিংকন, সাধারন সম্পাদক আবদুল আওয়াল মানিক,মুজিব কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক মোবারক হোসেন রিয়াদ,উপজেলা গণশিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফখরুল ইসলাম রাজু প্রমুখ।

এসময় হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের নব-কমিটির সভাপতি পদে নজরুল ইসলাম সোহান ও সাধারন সম্পাদক পদে শাখাওয়াত হোসেন সাইমুনকে ঘোষনা করা হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর