পানিতে ডুবে একই বাড়ির ৫ শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে বন্যার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।এক সঙ্গে এতগুলো তাজা প্রাণ ঝড়ে যাওয়া এলাকা ঘিরে শোকের মাতম বইছে। শোকে স্তবদ্ধ পরিবারগুলো।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, চারপাশে বন্যার পানি ওঠায় পাড়াপাড়ের জন্য পরিবারের সদস্যরা ভেলা ব্যবহার করতেন। বৃহস্পতিবার ওই ভেলায় ওঠে একই বাড়ির ওই পাঁচ শিশু। এসময় ভেলা উল্টে গিয়ে তাদের মৃত্যু হয়।

একই সঙ্গে এক বাড়ির পাঁচ শিশুর এমন মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে আকাশ সেখারকার আকাশ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর