বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়েই ইংল্যান্ডের বিমান ধরেছিলো পাকস্তানি ক্রিকেটাররা।শুরুতে আয়োজক দেশ ইংল্যান্ডকে হারিয়ে অনেকটা চমকই দেখার ইমরান খানের উত্তরসূরীরা।এরপর প্লুপ।তবে শেষের দিকে রঙ ফেরে পাকিস্তানের।কিন্তু তা সুপার ফোরে নিয়ে যেতে পারেনি পাকিস্তানকে।আর দলের এমন ব্যর্থতার জন্য শুরু থেকেই দলনেতা সরফরাজ আহমদকে দায়ী করছেন অনেকে।তবে বেশি চটেছেন সর্বকালের সেরা গতিদানব শোয়েব আখতার।
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকে অনেকে সরফরাজ আহমেদের অপসারণের দাবি করেছিলেন। সেই তালিকায় আছেন শোয়েব আখতারও।
শোয়েব আখতার অনেকর মতো প্রথমেই প্রশ্ন তুলেছিলেন সরফরাজের ফিটনেস নিয়ে। আর এবার সেই শোয়েব আখতার সরাসরি জানালেন, সরফরাজের বদলে কে পাকিস্তান দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন। আসলে তিনি বুঝিয়ে দিলেন, তিনি আসলে সরফরাজকে আর জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছেন না। তবে এখনই সরফরাজকে দল থেকে বাদ দিতে চাননি আখতার। বরং উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে সরফরাজকে দলে রাখতে চেয়েছেন তিনি।
পাকিস্তানের বেশ কিছু সাবেক ক্রিকেটার সরফরাজের বদলে বাবর আজমকে অধিনায়ক করার দাবি তুলেছেন। শোয়েব এক্ষেত্রে অন্য রাস্তা নিলেন। তিনি বললেন, ‘একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে আমি হ্যারিস শোহেলকে অধিনায়ক হিসাবে চাই। বাবরকে টেস্ট দলের অধিনায়ক করে দেওয়া হোক। বাবর ভাল ব্যাটসম্যান। তাকে একবার অধিনায়ক হিসাবে দেখে নেওয়া যাক!’
বার্তাবাজার/এএস