বিশ্বের সবচেয়ে লম্বা চুল তার, পেলেন পুরস্কার

নারীর প্রতি পুরুষরা যতটা না দুর্বল, কোন ভাবে কম দুর্বল নয় নারীর চুলের প্রতি।তাই বলা হয়ে থাকে, লম্বা চুল নারীদের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। এজন্য বেশিরভাগ নারীই তাদের চুল লম্বা করে থাকেন। তবে ভারতের এক কিশোরী তাক লাগিয়ে দিয়েছেন।ছাড়িয়ে গেছেন বিশ্বের সকল চুলওয়ালাদের।

নিলানশি প্যাটেল নামের ওই কিশোরীর বয়স মাত্র ১৬। এই বয়সে কোনও কিশোরীর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়েছেন তিনি। তার চুল লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি।যা একজন মানুষের ছেয়েও বড়!

নিলানশি ভারতের গুজরাটের বাসিন্দা। ছয় বছর বয়সে চুল কাটাতে গিয়ে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। এরপর থেকেই চুল না কাটার সিদ্ধান্ত নেন এবং লম্বা করতে থাকেন।

এ সম্পর্কে তিনি বলেন, আমি যেভাবে কাটতে বলেছিলাম সেভাবে হয়নি। খুব বাজে হয়েছিল ওই কাট। এরপর থেকেই সিদ্ধান্ত নিই আর চুল কাটবো না। তখন থেকে আর কখনোই কাটিনি।

এতো লম্বা চুলের যত্ন নেয়াও সহজ বিষয় নয়। এজন্য অনেক সময় ব্যয় করতে হয় নিলানশির। তার চুল ধোয়ার পর শুকাতে আধা ঘণ্টা সময় লাগে। আর চিরুনি দিয়ে আঁচড়াতে লাগে ১ ঘণ্টা। এসব কাজে নিলানশিকে সহায়তা করেন তার মা।

লম্বা চুল নিয়ে নিলানশি বলেন, মানুষ মনে করে এতো লম্বা চুল নিয়ে আমার সমস্যা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, আমার কোনও সমস্যাই হচ্ছে না। আমি এই লম্বা চুল নিয়েই খেলাধুলা করি। আমি সৌভাগ্যবান যে আমার এত সুন্দর চুল আছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর