লক্ষ্মীপুরের শাকচর এলাকায় এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার সকালে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চরআলী হাসান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শাকিল হোসেন, বাহার উদ্দিন ও আল আমিনকে। এই তিন ধর্ষক, সদর উপজেলার চর আলী হাসান এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
একই দিন দুপুরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির দিকে যাচ্ছিল ওই গৃহবধূ। এসময় বাইতুস সাইফ দরবার শরিফ এলাকা পৌঁছলে তাকে বাহার, শাকিল ও আল আমিন জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের বাগানে নিয়ে গণধর্ষণ করে। এক পর্যায়ে মোবাইলে গণধর্ষণের ভিডিও ধারণ করে বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখিয়ে পালিয়ে যায় তারা। পরে আবারো মোবাইল ফোনে ওই গৃহবধূকে দেখা করতে বলে। দেখা না করলে ও গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে বিষয়টি স্বামীকে জানায় ওই গৃহবধূ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের শিকারের অভিযোগে চারজনকে অভিযুক্ত করে নির্যাতিতার স্বামী থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।আরেকজনকে গ্রেফতারের অভিযান চলছে।
বার্তাবাজার/এএস