স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৪ জুলাই) বিকেলে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ ব্যাপারে পাপন বলেন, বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য এপ্লে করেছিলাম। আনন্দের সংবাদ হচ্ছে আইসিসি সেটায় সায় দিয়েছে।
এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের দিন দর্শকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রচুর দর্শক ভিড়েছিল বাংলাদেশি খেলার দিন। সবাই খুশি বাংলাদেশেল খেলা নিয়ে। একদিন ঠিকই বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে।’
জানা গেছে, এতে অংশ নেবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ। আগামী ১৮ থেকে ২১ মার্চের মধ্যে মিরপুরে হবে ম্যাচ দুটি। যা আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে।
আরো জানা গেছে, ক্রিকেট মহোৎসবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/এএস