সিকৃবিতে বৃহত্তর ঢাকা সমিতির নতুন কমিটি গঠন

বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বৃহত্তর ঢাকা সমিতির ২০১৯-২০ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ আকাশ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রবিন।

এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রাকিবুল আলম, শারমিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল মিয়া, ইমরানা সুলতানা রাত্রি, সানজিদা জহির প্রভা, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল মিয়া, জয়নাল আবেদিন, আশিকুর রহমান শ্রাবণ , মিনহাজ,আজম, দপ্তর সম্পাদক পদে সাদমান শাহরিয়ার তুহিন, উপ দপ্তর সম্পাদক পদে আমির হোসেন, প্রচার সম্পাদক পদে আল-আমিন হাসান এবং অর্থ সম্পাদক পদে আল ইমরান নির্বাচিত হয়েছে।

নব্য কমিটির সভাপতি মোঃ আকাশ ভূঁইয়া জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকার সকল শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়াই হবে আমাদের দায়িত্ব। তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বৃহত্তর ঢাকা সমিতির সকল কর্মকান্ড সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন নব্য সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রবিন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর