সৌদি আরবের আল কাছিম শহরের একটি ওয়ার্কশপে কাজ করার সময় গাড়ির টায়ার বিস্ফোরণে রুবেল মিয়া (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বারঘর (আজমতের বাড়ি) এলাকার মৃত আবদুল কাদিরের ছেলে। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সৌদি আরবের আল কাছিম শহরে নিজের গ্যারেজে কাজ করার সময় মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রয়েছে।
জানা যায়, প্রায় ৯ মাস আগে পরিবারের ভাগ্যোর পরিবর্তনের আশায় জমি বন্ধক প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমায়। আল কাছিম এলাকায় একটি গাড়ির গ্যারেজে কাজও পায়। হঠাৎ, ১৮ জুলাই দুপুরে চাকা মেরামতের সময় টায়ার বিষ্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যায় রুবেল মিয়া।
এ খবর পাওয়ার পর তার পরিবার, বন্ধু ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তাবাজার/এসআর