ধর্ষকদের সর্বোচ্চ সাজা প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন করেছে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বুধবার তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
নর্দান বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদির নেতৃত্বে একটি র্যালি নিয়ে বনানীর কাকলী মোড়ে মানববন্ধন করেন।এসময় শিশু ধর্ষণ ও নারী ধর্ষণকারীদের সর্ব্বোচ্চ শাস্তি প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কাজী মাইদুল ইসলাম রাফি,আবিদ আহসান আরাফাত,নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু,ফাতে মোহাঃ চৌধুরী শান্ত সহ নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর বিভিন্ন নেতা-কর্মীরা।
বার্তাবাজার/এসআর