কুড়িগ্রাম থেকে চালু হচ্ছে “আন্তনগর ট্রেন”

অবশেষে কাংক্ষিত আশা পূরন হচ্ছে কুড়িগ্রামবাসীর । কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন চালু হতে যাচ্ছে। আগামী মাসেই । আসন্ন ঈদের আগেই বা পরে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে রেলের জন্য আন্দোলন করে আসছিলো রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি । সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বার্তা বাজার কে বলেন, ২২ জুলাই মঙ্গলবার মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণ কমিটিকে এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির ব্যানারে কুড়িগ্রামবাসী দীর্ঘদিন থেকে ঢাকা টু চিলমারীর জন্য একটি অন্ত:নগর ট্রেনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করছে। এ দাবির পেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রেলমন্ত্রীকে কুড়িগ্রামে অন্ত:নগর ট্রেন দেয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশনা মোতাবেক ২ সেট নতুন ট্রেন বিদেশ থেকে আসছে। আগস্টের ২/৪ তারিখের মধ্যে তা চট্টগ্রাম বন্দরে পৌছাবে।

তিনি আরো জানান, রেল সংযোগ প্রস্তুত করতে আরও কয়েকদিন সময় লাগবে। দুটি ট্রেনের মধ্যে একটি রংপুর ও আরেকটি কুড়িগ্রাম-লালমনিরহাট­ের জন্য কেনা হয়েছে। সপ্তাহে তিনদিন লালমনিরহাট আর চারদিন চলবে কুড়িগ্রাম। ৫/৬ আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ হলে ঈদের আগেই অথবা ঈদের পরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মুঠোফোনে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, কিছুদিন কুড়িগ্রাম-লালমনিরহাট­ সমন্বয়ে ট্রেনটি চললেও নতুন কোচ কেনা মাত্রই আরেকটি ট্রেন সেখানে দেয়া হবে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর