ছেলেধরা গুজব ছড়ানোয় আটক কলেজছাত্র

ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে এবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের বেনু রায় অধিকারি বিনয় নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বধুবার সকালে ওই ছাত্রকে তার বাড়ি থেকে আটক করা হয়। বিনয় দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও লেহেম্বা গ্রামের ডিগেন্দ্র নাথের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ জুলাই ছেলেধরার সময় হাতেনাতে ধরা পড়ে এবং অজ্ঞাত ব্যক্তিটি ছেলের গলা কাটার সময় জনগণের কাছে ধরা পড়ে। এমন একটি মিথ্যা তথ্য ফেসবুকে পোস্ট করেন বিনয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। তবে বিনয় বলেন, এটি দুষ্টামির জন্য এই কাজটি করেন তিনি।

রাণীশংকৈল থানা ওসি আবদুল মান্নান বলেন, ওই ছাত্রকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগের দিন গুজব ছড়ানোর অভিযোগে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর