ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের তৃতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।
ছাত্রকল্যাণের বিদায়ী সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা বিভাগের ডি আই জি মোঃ মাসুদুর রহমান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহবুবা সিদ্দিকা,মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উম্মে সালমা লুনা,আমন্ত্রিত অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ, পিজিসিএল, পেট্রোবাংলার প্রকৌশলী মোঃ বরকত হোসেন মোল্লা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাসুম সরকার আলভী এবং জাহিদ হাসান।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া দুপুরে ছাত্রকল্যাণের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যাদিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।
এদিকে অনুষ্ঠান শেষে আগামী এক বছরের জন্য ঘোষিত কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক এবং দা’ওয়াহ্ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরতুজা হাসান নাহিদকে সভাপতি এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীরুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে মোট ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এসআর