নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের সভা কক্ষে এ তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষনা করেন উপজেলা সমবায় অফিসার ও সভাপতি নির্বাচন কমিটি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা সমবায় পরিদর্শক জীবন চন্দ্র দাস, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গির আলম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির হোসেন, দিল মোহাম্মদ ভ’ইয়া, বাদল বিশ্বাস, দুলাল ,সাইফুল ইসলাম, পারভিন, বিল্লাল মুন্সি, মনির হোসেন, মোহাম্মদ শামীম প্রমুখ। আগামী ২৫ শে আগষ্ট রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এসআর