যশোর ভাতুড়িয়া গ্রামে ইমরোজ হোসেন(৩০)নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (২৪শে জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের একটি মাছের হ্যাচারির পাশে এই ঘটনা ঘটে।নিহত ইমরোজ ভাতুড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে।
নিহতের বাবা নূর ইসলাম জানান,বুধবার দুপুরে এলাকার আলী,রিংকু,আশিক,স্বাধীন,মোস্ত একটি মেয়েকে নিয়ে ইমরোজের হ্যাচারিতে যায়। এসময় প্রতিবাদ করে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আশিক পিস্তল দিয়ে ইমরোজকে গুলি করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।অপারেশন থিয়েটারে নিলে পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়।যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, ইমরোজের বুকের বাম পাশে গুলি লেগেছে।অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।যশোর কোতয়ালি মডেল থানার ওসি সমীর কুমার সরকার বলেন, কি কারণে কেন হত্যাকান্ডের ঘটনা, সেটি এখনি বলা যাচ্ছে না।তবে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করা হয়েছে।তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসআর