ফেনীর অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান “রুপ’স হেভেন” এর ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিকেলে শহরের জেলা পরিষদের ডঃ সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে নারী উদ্যোক্তা মেহের জাবীন রাখীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জান্নাত আরা যুথি।কাজী নুসরাত জেরীন অর্চির ও আনিকার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল,বর্তমান সভাপতি আরিফুল আমিন রিজভী,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ।
এতে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য আবতাবুর রহমান কুমার,দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
অনুষ্ঠানে দশজন নারী উদ্যোক্তা ও সংগঠকদের সংবর্ধনা প্রদান করা হয়।
বার্তাবাজার/আরএইচ