মুন্সীগঞ্জের সিরাজদিখান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যাদব চন্দ্র ঘোষ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়ষ ছিল ৭২ বছর। তিনি দুই ছেলে এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গত ২২ জুলাই (সোমবার) ভারতের চেন্নাই প্রদেশের ভেলুর সি,এম,সি হাসপাতালে তিনি মারা যান। বুধবার ভারত থেকে তার মৃতদেহ সিরাজদিখান উপজেলা রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে তার পিত্রালয় আনা হলে তার বাড়ীতে হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। তার স্বজনরা কান্নায় ভেঙে পরেন। পারিবারিক সূত্রে জানা যায়, সস্তোষপাড়া শ্নশ^ানঘাটে তার মৃতদেহ অন্তেষ্টিক্রিয়া করা হবে।
তার মৃত্যুতে ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক সন্তুপ্ত পরিবারকে শান্তনা দিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়রাম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌধ্য খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, হিন্দু নেতা অভিজিত দাস ববি, মুন্সীগঞ্জ জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, সিরাজদিখান উপজেলা হিন্দু বৌধ্য খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গবিন্দ দাস পোদ্দার, সহ-সভাপতি সুব্রতা দাস রনক, সিরাজদিখান উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক পরিতোষ দেবনাথ, সিরাজদিখান গৌড় নিতাই মন্দির কমিটির অর্থ সম্পাদক ডা. দেবব্রত ঘোষ সমিরসহ অসংখ্য শুভাকাঙ্খীগণ।
বার্তাবাজার/আরএইচ