সাতক্ষীরা জেলা ও দায়রা জজকে জেলা আইনজীবী সমিতি কর্তৃক সংবর্ধনা

২৬২ বছরের কারাবিধি সংস্কারে অনন্য ভূমিকার জন্য সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনে চেন্জমেকার, মানবতাপ্রেমী, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মহোদয়ের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্যর সময় চোখের পানি অনেক মানুষকে ভালো কাজ করার রাস্তা দেখাবে। ভালো কাজ করতে গেলে সুন্দর একটা মনের প্রয়োজন হয়। আর সেই মনকে সতেজ, সজীব ও সবুজ করে তুলতে চোখের পানির প্রয়োজন হয়। সাতক্ষীরা দায়রা জজের চোখের পানি তেমনি মানুষের হৃদয়কে মানবতার জন্য, ভাল কাজ করার অনুপ্রেরণার খোরাক হয়ে হৃদয় বান করে তুলবে।

সাতক্ষীরা আইনজীবী সমিতির উদ্যোগে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বেলা ২ টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম. শাহ আলম। বক্তব্য রাখেন অতিঃ দায়রা জজ মোঃ শরিফুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, এ্যাড. আবুল হোসেন (২), এ্যাড. তপন কুমার দাস। আইনজীবী সমিতির পক্ষে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়। কারাবিধি সংস্কারে অনন্য ভূমিকা ও অবদান রাখায় এই সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আইনজীবীদের ম্যাজিষ্ট্রেট কোর্টে যাতায়াত রাস্তার সমস্যা ও পুরাতন বারের জায়গার সমস্যা নিয়ে আইনমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। খুব শ্রীঘ্রই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আরও বলেন, যার যার অবস্থান থেকে কাজ করবেন। মাগুরা জেলায় মানবতার যত কাজ করেছেন তার চেয়ে শতভাগ বেশি কাজ সাতক্ষীরায় করবেন। সংবর্ধিত অতিথির লেখা কবিতা পাঠ করেন এ্যাড. সৈয়দ ইফতেখার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর