সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ২৩ বোতল ফেনসিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে উপজেলার কাজীরহাট বাজার এলাকা থেকে উক্ত ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার জিরনগাছা গ্রামের মৃত হান্নানের স্ত্রী মোছাঃ রহিমা খাতুন ওরফে পেকী ও শীবচর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ সখিনা খাতুন ওরফে সখি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে থানার এসআই রাজ কিশোর পাল, এএসআই তরুন কুমার অধিকারী, নারী কনষ্টেবল তাসরিন খাতুনসহ সংগীয় ফোর্সের সহায়তায় মোছাঃ রহিমা খাতুন ওরফে পেকী ও মোছাঃ সখিনা খাতুন ওরফে সখিকে কলারোয়া থানাধীন কাজীরহাট বাজার হতে বুধবার সকাল ৭.৫৫ মিনিটে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় নং-৩৮(৭)১৯ নং মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/আরএইচ