সিরাজগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলাম ভূতগাছা গ্রামের মৃত ইউনুস আলীর মেয়ে আদুরী খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৪ জুলাই) দুপুর ২টায় নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানা যায় গত সপ্তাহে আদুরীর বিয়ের কথা ছিলো। কিন্তু আদুরী প্রাপ্ত বয়স না হওয়াই উল্লাপাড়া থানা পুলিশ বিয়েতে বাঁধা দেয় এরপর বিয়ে হয়নি।

উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার সরকার জানান আদুরী লেখাপড়ায় খুবই মেধাবী সে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রিপন কুমার সাহা জানান,লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর